PRIYOBANGLANEWS24
২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ নারী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ কবিতা আক্তার রুমা (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার রাত ৩দিকে কেরানীগঞ্জের অমৃতাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় চক্রের মূল হোতা ও রুমার স্বামী মোহাম্মদ মিনার (৪৪) পালিয়ে যান।

আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অমৃতাপুর এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পুলিশ বুধবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে রুমা নামে এক নারীকে গ্রেপ্তার করে। এ সময় বাড়ি থেকে জাল নোট বানানোর সাদৃশ্য ছাপ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ছাপ, ভারতীয় রুপির জলছাপ যুক্ত পেপার, চারটি ক্যামিকেলের কৌটা, লোহার এঙেল, জাল টাকা তৈরির স্টিলের পাতা, সুতা বসানো পাতাসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে জাল টাকা তৈরী ও সরবরাহের সিন্ডিকেটের মূলহোতা ওই নারীর স্বামী মিনার পলাতক রয়েছে।

শাহাবুদ্দিন কবীর আরো জানান, এই চক্র অত্যন্ত উন্নতমানের কাগজ যা সচরাচর মার্কেটে পাওয়া যায় না সেই কাগজকে ১ হাজার টাকার নোটের সাইজে কেটে বিভিন্ন ডাইসের মাধ্যমে প্রিন্ট করতো। কেরানীগঞ্জ মডেল থানার অমৃতাপুর এলাকা নিরিবিলি বলে এখানেই তারা জাল টাকা তৈরির কারখানাটি স্থাপন করে বলে জানিয়েছেন ওই নারী। সিন্ডিকেটের মূলহোতা মিনারসহ সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক(ক)/২৫(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০