PRIYOBANGLANEWS24
২০ অগাস্ট ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

প্রেমের ফাঁদে ফেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তেরো বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তরুণ প্রেমিক ও তার তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি র্ধষণ মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১০টা পর্যন্ত উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধর্ষিতা কিশোরীর প্রেমিক ও ঘটনার মূল হোতা মোঃ শুভ (১৯), মোঃ ইসমাইল ওরফে কুট্টি (২২), মোঃ মুন্না (২১) ও মোঃ আখের খান (১৯)।

ঘটনার বিবরণ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় ঘুরতে নিয়ে যায় শুভ। ধর্ষকদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যান্য সদস্যরা সেখানে আগেই অবস্থান নেয়। শুভ ও ভিকটিম সেখানে পৌছেলে ইসমাইল, মুন্না ও আখের শুভর সহযোগিতায় ভিকটিমকে আবাসিক প্রকল্পের ভিতর জঙ্গলে নিয়ে যায়। সেখানে ধর্ষনকারীরা ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে।

এতে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা তাকে নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীর আত্মীয়-স্বজনরা কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর অধিনায়কের নির্দেশে ঘটনার পরপরই ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-১০ সিপিসি-২ কোম্পানী কমান্ডার (কেরানীগঞ্জ ক্যাম্প) মেজর ওবায়দুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৬ ঘন্টার মধ্যেই ধর্ষণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার সাথে জড়িত ৪ জনকেই গ্রেপ্তার হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০