PRIYOBANGLANEWS24
১৬ অগাস্ট ২০২১, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার উঁচু জমিগুলোতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিগত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে রোপা আমন ধান রোপণে আগ্রহী উঠছে চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকা আর পর্যাপ্ত বৃষ্টিপাতের কারনে সময় মতো ধান রোপণ করার ফলে অনেক কৃষককে এ বছর অন্য ফসল উৎপাদন বাদ দিয়ে আমন ধান রোপণ করতে দেখা গেছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার বারুয়াখালী, শিকারীপাড়া, নয়নশ্রী, যন্ত্রাইল, শোল্লা, কৈলাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্রি-৪৯, ব্রি-৭৫, ব্রি-৮০, ব্রি-৮৭ জাতের রোপা আমন ধান লাগিয়েছেন চাষিরা। এ বছর ওই ৬ ইউনিয়নে ৩১৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে কৃষকরা জমি তৈরি, বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপণের কাজ শুরু করেছেন পুরোদমে।

উপজেলার বারুয়াখালী ইউনিয়নের জৈনতপুর গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর রোপা আমন ধান রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। কম খরচে অধিক উৎপাদন হওয়ায় অনেকেই রোপা আমন ধান চাষে ঝুঁকছে।

উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীঘগ্রাম গ্রামের কৃষক লাল মিয়া জানান, ধানের দাম বাজার অধিক থাকায় এ বছর আমন ধান রোপন করছেন অধিকাংশ জমিতে। আরও অনেক জমিতে রোপণ করা বাকি আছে। তিনি আরও জানান, জমিতে হাইব্রিড জাতের ধান সহ অন্য ধান রোপন করছেন।

উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে জমি তৈরির পর কৃষক রোপা আমন ধান রোপন করছেন। অতিরিক্তভাবে পানি সেচ ছাড়াই বৃষ্টির পানিতে রোপনকৃত চারাও ভালো হয়। এতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। বিগত বছরের চেয়ে এবছর রোপা আমন চাষে কৃষকরা ঝুঁকছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, বর্ষা মৌসুমে উপজেলার উঁচু এলাকার জমিগুলো অলস পড়ে থাকে। তাই কৃষকদের রোপা আমন ধান রোপণে উৎসাহিত করা হচ্ছে। চলতি মৌসুমে ধানের দাম বেশি পাওয়ায় আমন চাষে আগ্রহী হচ্ছে কৃষক। তবে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন রোপণ হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০