PRIYOBANGLANEWS24
২ অগাস্ট ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পেটের ভেতরে ইয়াবা, গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অভনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।

সোমবার দুপুওে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আনোয়ার হোসেন (১৯), মোঃ কায়সার উদ্দিন (১৮), মোঃ মাহমুদ হাসান ওরফে লাবু (২১) ও মোঃ আমিন ওরফে গুড়া (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মাদক বিক্রেতারা অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে আনুমানিক ৫ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৯১০টি ইয়াবা ট্যাবলেট, নগদ ১ হাজার ৭১০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০