PRIYOBANGLANEWS24
১ অগাস্ট ২০২১, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ জাকির হোসেন (৪৮) ও মোঃ ফুলমিয়া (৫৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার (১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির মাদারীপুর জেলার কালকীনি উপজেলার দক্ষিণ বাউতলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং ফুলমিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

রোববার সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানান, দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা মোড় কেরাণীগঞ্জ ফ্লাইওভারের নিচে মাদক বেচাকিনি হচ্ছে এমন সংবাদের ভিত্তির বেলা পৌনে ৩টায় অভিযান চালিয়ে জাকির ও ফুলমিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।

তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০