PRIYOBANGLANEWS24
২৩ জুলাই ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বান্দুরায় প্রবাসীদের জন্য দোয়া মাহফিল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরায় বৃহস্পতিবার প্রবাসীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের ক্লাব ঘরে ক্লাব কর্তৃপক্ষ এর আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি ডা. রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের উন্নয়নে প্রবাসীদের বিশেষ ভূমিকা রয়েছে। এতদিন এলাকার প্রবাসীরা যেভাবে আমাদের পাশে ছিলাম, আশা করি আগামীতে তারা ক্লাব ও এলাকার উন্নয়নে আমাদের পাশে থাকবেন। এসময় তিনি ক্লাবের সকল সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

আয়োজনে মূল ভূমিকা রাখা আওয়াল হোসেন বলেন, দেশ ও এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রয়েছে। করোনার এমন মহামারিতেও তারা পরিবার পরিজন রেখে বিদেশে কস্ট করে অর্থ উপার্জন করে আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তাদের মঙ্গল কামনায় ক্লাবের সকল সদস্যদের নিয়ে আমাদের এই আয়োজন। এসময় তিনি যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যারা পরিশ্রম করে এর আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানান।

মোনাজাত পরিচালনা করেন নতুন বান্দুরা শাহী (ভাঙ্গা) মসজিদে ইমাম মুফতি মতিউর রহমান। এসময় সকল প্রবাসী, এলাকাবাসী ও দেশবাসির জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সাধারণ সম্পাদক মাদবর ফারুক সহ ক্লাবের কর্মকর্তারা ও সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০