PRIYOBANGLANEWS24
১৭ জুলাই ২০২১, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের শোল্লায় ঈদ সামগ্রী বিতরণ

ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থদের মাঝে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সোনাপুর গ্রামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার বি এম সাইফুল মোর্শেদের উদ্যোগে তার নিজ বাসায় ২০৫টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় মেরিন ইঞ্জিনিয়ার বি এম সাইফুল ইসলাম মোর্শেদ বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের সেবা করা এবং বিপদের সময় তাদের পাশে থাকা সমাজের প্রতিটি মানুষের কাজ। আমি তাদের পাশে সব সময় ছিলাম এবং থাকবোও। তাদের এমন বিপদের সময় তাদের ঠোঁটের কোণে একটু হাঁসি দেখার জন্যই আমি গ্রামের বাড়িতে আসি।

শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান (তুহিন) বলেন, এই মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি সালমান ফজলুর রহমানের সাহায্য ও সহযোগিতার পাশাপাশি এভাবে সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থদের পাশে এগিয়ে আসা উচিত।

সাহায্য নিতে আসা আলী হোসেন বলেন, আমরা আজকে অনেক খুঁশি। তার দেওয়া এই ঈদের উপহার দিয়েই আমরা রান্না করে খাবো।

কমলা বিবি জানান, আমরা প্রত্যেক ঈদে আশায় থাকি মোর্শেদ আমাদের জন্য ঈদের খাবার নিয়ে আসবে। সেই খাবার খেয়ে আমরা ঈদ করবো। সে বাড়ি আসলেই আমাদের সকলের খোঁজ খবর নেন।

ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান (তুহিন), কোন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ৭নং ইউপি সদস্য মোহন মিয়া, শোল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক শারিফী, কাইয়ূম মিয়া, হানিফ মিয়া, ছায়েদুর রহমান, সাইমন নেছা, আশাদুর রহমান, নিজামুল ইসলাম, ও জাকির বেপারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০