PRIYOBANGLANEWS24
১ জুলাই ২০২১, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মোড়ে মোড়ে চেকপোস্ট, মাঠে সেনাবাহিনী

কোভিড-১৯ সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন প্রশাসন। সড়কগুলোতে কিছু কিছু রিক্সা ও অটোরিক্সা চলাচল করলেও মানুষের উপস্থিত অনেকটা কম। বন্ধ রয়েছে দোকনপাট।

বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা মাঠে রয়েছেন।

সপ্তাহব্যাপী এই লকডাউন বাস্তবায়নে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।এদিকে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছে সেনাবাহিনীও।

সকালে উপজেলা ঘুরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। সড়কে সড়কে টহলও দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।

সকাল থেকেই মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা সহকারী কমিশনার অরুন কৃষ্ণ পাল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, নবাবগঞ্জে লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা চাই মানুষ ঘরে থাকুক, নিরাপদে থাকুক। অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হবে না। সকলকে সুস্থ রাখার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কাজ করছে।সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, সারা বাংলাদেশে কঠোর লকডাউন চলছে। করোনা প্রতিরোধে সরকার বিভিন্ন নির্দেশনার দিয়েছেন। জনগণকে সেসব নির্দেশনা অবশ্যই পালন করতে হবে। সরকারের দিক নির্দেশনা বাস্তবায়নে নবাবগঞ্জ থানা পুলিশ সকাল থেকে কাজ করছে। আগামী ৭দিন পুলিশ প্রশাসন মাঠে থাকবে, আশা করি অপ্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হবেন না।

এর আগে বুধবার (৩০ জুন) কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০