PRIYOBANGLANEWS24
১৭ জুন ২০২১, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের প্রবীণ আ’লীগ নেতা খন্দকার আবুল হাশেমের ইন্তেকাল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবি এ্যাড. খন্দকার আবুল হাশেম বার্ধক্যজনিত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা ওয়া …. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৯০) বছর। মৃত্যু সময় ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানা যায় আবুল হাসেম ছিলেন, একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব। আগরতলা ষড়যন্ত্র মামলার পর তার এবং উপজেলা আওয়ামীলীগের কয়েকজন প্রবীণ রাজনৈতিক নেতার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম লঞ্চ যুগে নবাবগঞ্জ উপজেলায় আসেন।

আবুল হাসেমের বড় ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নুরুল আনোয়ার বেলাল জানান, সমাজকে পরিবর্তন এবং নানা উন্নয়ন কর্মকান্ডে বাবা ছিলেন স্বতন্ত্র প্রহরী। বাবা একাধারে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক আইন উপদেষ্টা, কচি-কাঁচা মেলার সাবেক পরিচালক, নবাবগঞ্জ থানার আইনজীবি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সরকারি আইনজীবি, ঢাকা জেলা আওয়ামীলীগ সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

জানাযা উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, দৈনিক আমাদের সময়ের জিএম ফিরোজ আলী, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিম সহ আরো অনেকে।

আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়ে বলেন, এ্যাড. খন্দকার আবুল হাশেম ১৯৭০ সালে আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

১০

নিখোঁজ মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

১১

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত ১

১২

নবাবগঞ্জে সাধক কেতু চাঁন বাউলের নাট মন্দির উদ্বোধন

১৩

নবাবগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নবাবগঞ্জে পৌষ সংক্রান্তি উপলক্ষে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

১৫

বলমন্তচর স্পোটিং ক্লাবের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৭

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

১৮

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

১৯

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

২০