PRIYOBANGLANEWS24
১৭ জুন ২০২১, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন

ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ১০ লাখ ৪৭ লাখ ৬১৮ টাকা ব্যয়ে এ কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়।

দোহার উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী আহসান খোকন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আজাদ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, উপজেলা ইউজিপিডি কর্মকর্তা উম্মে জোবাইদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. পিয়ার হোসেন, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই-আজম, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম আহমেদ, উপজেলা যুবলীগ নেতা সজল হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

একইদিন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন প্রসূতি মায়েদের স্বাস্থবিধি অনুসরণ করে প্রসব ব্যবস্থা নিশ্চিতকরণে ১০ লাখ ৬৩ হাজার ৬৪১ টাকা ব্যয়ে প্রসব কক্ষ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিমউদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০