PRIYOBANGLANEWS24
৫ জুন ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

কেরানীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলা কোনাখোলা শরীফ নগর আবাসিক এলাকায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, ডাঃ সুব্রত সেন বিশ্বাস (ভেটেরিনারি সার্জন)।
উপস্থিত খামারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রেজাউল করিম রিপন।

প্রদর্শনীতে মোট স্টল ৪২টি দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেরা, কুকুর, হাঁস মুরগী প্রদর্শন করা হয়। এদের মধ্যে থেকে ১২ জন খামারীকে সেরা হিসাবে পুরস্কার প্রদান ও বাকি সকল খামারীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জহির উদ্দিন জানান, খামারীদের উৎসাহিত করতে গত অর্থ বছরে ১২ শত খামারীকে মোট ১ কোটি ৫২ লাখ টাকা প্রনোদনা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এবারও ১৪ শত খামারীর জন্য ১ কোটি ৭০ লাখ টাকার প্রনোদনার আবেদন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, প্রানী ও গাভী পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০