PRIYOBANGLANEWS24
২৬ মে ২০২১, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে নকল পিস্তলসহ ৪ ছিনতাকারী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ছিনতাইয়ের প্রস্ততিকালে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৬ মে) আনুমানিক ভোর ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার বেড়িবাধ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলো- তৌহিদুল ইসলাম বিল্লাল ওরফে ধোপা বিল্লাল (২৯), সাগর হোসেন সৈকত (২৬), আলামিন হোসেন (২৫) এবং মোঃ সবুজ (২০)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদুর রহমান জানান, কেরানীগঞ্জের জিনজিরা বটতলা থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই ছিনতাই রোধ করার জন্য এই এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার করা হয়। বুধবার টহল দেওয়ার সময় ৪ যুবকের গতিবিধি সন্দেহ হলে তাদের তল্লাশী চালিয়ে ২ টি নকল পিস্তল ও ২ টি সুইজ গিয়ার চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, এরা সকলেই জিনজিরা ইউনিয়নের বাসিন্দা এবং পেশাদার ছিনতাইকারী। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থানে সন্ধ্যা হতে ভোর পর্যন্ত নিরিবিলি স্থানে পথচারীদের সাথে থাকা মোবাইল, টাকা-পয়সা এবং দামী আসবাপত্র ছিনতাই করে থাকে। অনেক সময় সুযোগ পেলে পথচারীদের আটকে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকাও আদায় করে চক্রটি। তাদের মধ্যে ধোপা বিল্লালের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলাসহ বাকিদের নামেও একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, এ ঘটনায় থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। এই ছিনতাই গ্রুপের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০