PRIYOBANGLANEWS24
২২ মে ২০২১, ৫:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক জাকির

দৈনিক মানবজমিন ও মোহনা টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি এবং উপজেলা শিল্পকলা একাডেমী ও নবাবগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক খালিদ হোসেন সুমনকে সভাপতি ও জাকির হোসেন খান’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকার নবাবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান হাকিম ও সাধারণ সম্পাদক ফরহাদ বেপারী সংগঠনের প্যাডে যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করেন।

সাংবাদিক খালিদ হোসেন সুমন ঢাকা জেলা (দক্ষিণ) টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, দোহার- নবাবগঞ্জ টেলিভিশন রিপোর্টাস ইউনিটির যুগ্ম- আহবায়ক, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি, ইউনাইটেড গ্লোরি অফ বাংলাদেশ ফাউন্ডেশন (ইউজিবি) ঢাকা জেলার সহ- সভাপতি, দোহার-নবাবগঞ্জ উপজেলা পেশাজীবী পরিষদের যুুুগ্ম-সাংগঠনিক সম্পাদক, মাঝির কান্দা ইসলামীয়া হাফিজিয়া এতিমখানা ও মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক, কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

খালিদ হোসেন সুমন বলেন , অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত কর্মীদের নিয়ে সাংস্কৃতির মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূলে পৌঁছাতে কাজ করছে। এখানে কোন মাদক ব্যবসায়ী ,সন্ত্রাসী, ভূমি দস্যুদের স্থান হবে না।

সাংবাদিক খালিদ হোসেন সুমন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ লিয়াকত আলী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কীট তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, দোহার-নবাবগঞ্জ টেলিভিশন রিপোর্টাস ইউনিটির আহ্বায়ক অমিতাভ অপু , নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম খলিল, সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, দৈনিক আগামীর সময়ের সম্পাদক আসাদুজ্জামান, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুজিৎ সরকার, ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেম মোল্লাহ, ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১০

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১১

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১২

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৩

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৪

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৫

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

১৮

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

১৯

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২০