PRIYOBANGLANEWS24
৮ মে ২০২১, ৭:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করছেন

দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, দোহার নবাবগঞ্জের মানুষে ভাগ্যোন্নয়নে সালমান এফ রহমান এমপি সর্বদা কাজ করছেন। শুধু তাই নয় তিনি আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ে যোগাযোগ করে উপজেলা স্বাস্থ্যসেবাকে ত্বরান্বিত করছেন। ইতিমধ্যে করোনা মোকাবেলায় তিনি শ্বাসকষ্টে যাতে কোনো মানুষকে জীবন দিতে না হয় তার জন্য দোহার নবাবগঞ্জের সরকারি হাসপাতালে তার ব্যক্তিগত অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করেছেন। এটা সত্যি অত্যান্ত প্রশংসনীয়।

শনিবার দুপুরে দোহারের মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক নূরুজ্জামান মোড়ল এর র্অথায়নে এক হাজার অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, সালমান এফ রহমানের ব্যক্তিগত অর্থায়নের খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা যেন তৃনমূল পর্যন্ত অসহায় হতদরিদ্র পরিবারগুলো ঠিকঠাক ভাবে পায় তার জন্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মনিটরিং করেছি। এছাড়া ফুটপাতের দোকানদার, বাসের হেলপার ও তাদের সহযোগী, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুরসহ করোনাকালে বেকার হয়ে যাওয়া মানুষগুলো যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য কাজ করেছি। এসময় তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের জন্য প্রান খুলে দোয়া করতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০