PRIYOBANGLANEWS24
৩ মে ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ডিবির গুলিতে ছিনতাইকারী নিহত

দক্ষিণ কেরানীগঞ্জের করেরগাঁও এলাকায় ডিবি পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে বন্দুক যুদ্ধে অজ্ঞাত (২০) এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, করেরগাঁও সড়কে একটি সংঙ্ঘবদ্ধ ছিনতাইকারীদল সড়কে গাছপালা ফেলে মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে ছিনতাইকালে ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) একটি টহল টিমের মুখোমুখি হলে গুলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত যুবক নিহত হয়। নিহত যুবকের পরনে ছিলো কালো রংয়ের ফুলহাতা গেঞ্জি ও কালো রংয়ের জিন্স প্যান্ট।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, করেরগাঁও সড়কটি খুবই নিড়িবিলি থাকে তাই এখানে প্রায়ই ছিনতাইর ঘটনা ঘটে। এই সড়কে ছিনতাই ও ডাকাতি রোধ করার জন্য নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় বাসিন্দা সোবাহানের গতিরোধ করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ৭/৮ জনের একটি ছিনতাইকারী দল। তার চিৎকারে ডিবি পুলিশের টহল টিমটি ঘটনাস্থলে উপস্থিত হলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ডিবি পুলিশও আতœরক্ষার্থে পাল্টা-গুলি ছোঁড়ে, কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অজ্ঞাত এক ছিনতাইকারী, বাকিরা পালিয়ে যায়। পরে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ছিনতাইকারীর মরদেহ ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার এস.আই সাক্রাতুল ইসলাম বলেন, ঘটনার পর পরই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে অজ্ঞাত ছিনতাইকারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছি। নিহতের বুকের বাম পাশে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০