PRIYOBANGLANEWS24
২২ মার্চ ২০২৩, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামের ছালাউদ্দিন মিয়ার ছেলে মো. নাসিফ উদ্দিন (২০) এর সাথে নবম শ্রেণির ছাত্রীর ঐ বিয়ে সম্পাদনের আয়োজন করা হয়েছিল। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বাল্যবিবাহের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিমকে বে-আইনি বিবাহ বন্ধের জন্য নির্দেশনা দেন। সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। একই সাথে উভয় পক্ষ ভবিষ্যতে আর বাল্যবিবাহের উদ্যোগ নিবে না বলে মুচলেকা দেন। মেয়েকে তার বাবা- মার জিম্মায় দেওয়ার পাশাপাশি উপস্থিত গ্রামবাসীকে বাল্যবিবাহ না দেওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয় এবং সচেতন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নবাবগঞ্জ থানার পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান স্যার যেকোন মূল্যে বাল্যবিবাহ বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনার প্রদান করেছেন। আমরা সেই লক্ষে কাজ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০