PRIYOBANGLANEWS24
২৭ ফেব্রুয়ারী ২০২৩, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে টেটাঁর আঘাতে আহত ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বখাটের টেটাঁর আঘাতে বিল্লাল ভূইয়া, ইয়াকুব ভূইয়া ও সাঈদ ভূইয়া নামে একই পরিবারের
৩জন আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তাভোগীদের অভিযোগ চাঁদা না দেওয়ায় তাদের উপর হামলা করেছে বখাটেরা। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বখাটেরা পলাতক রয়েছে।

আহত বিল্লাল ভূইয়া অভিযোগ করে বলেন, কিছুদিন যাবত স্থানীয় আ. মান্নানের ছেলে শেখ রতন তাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। রবিবার দুুপরে তার মেয়ের গাঁয়ে হলুদের অনুষ্ঠানে এসে রতন পুনরায় এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন টাকা না দেওয়ায় আনুমানিক রাত ৯টার রতন সহযোগিদের নিয়ে পুনরায় এসে টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় তাকে মারধর করে। তার ডাকচিকিৎসা ভাই ইয়াকুব ও ছেলে সাঈদ এগিয়ে এলে রতন তার হাতে থাকায় টেঁটা দিয়ে ইয়াকুবকে ও সাঈদকে আহত করে। তারা নিরুপায় হয়ে ৯৯৯’ এ কল দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এসময় দুইটি টেটাঁ জব্দ করেন পুলিশ।

এঘটনায় শেখ রতন, তার ভাই শেখ মানিক, বাবা আ. মান্নান, ভাগিনা রাসেল ও রিপনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত বিল্লাল।

প্রত্যক্ষদর্শী নাঈম বলেন, একটু হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। রতন আমাদের সামনে টেটাঁ নিয়ে তাদের উপর হামলা করেছে।

এবিষয়ে অভিযুক্ত শেখ রতন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজানো হয়েছে। উল্টো আমাকে ও আমার স্ত্রীকে বিল্লাল ও তার পরিবার মেরে আহত করেছে।

এব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরির্দশক (এসআই) কাজী নাসের বলেন, এঘটনায় বিল্লাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত চলছে। মামলা রুজু হলে আইনই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০