PRIYOBANGLANEWS24
২১ ডিসেম্বর ২০২২, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়ি রং করার জন্য কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ি এলাকার আশেদ আলীর ছেলে মো. মনির হোসেন (৩৫) ও একই উপজেলার ইকরাশি খ্রিস্টান পাড়া এলাকার আসলামের ছেলে মো সানি (৩২)। এরা দুজনই রংয়ের কাজ করতেন।

সরজমিনে গিয়ে দেখা ও জানা যায়, দুই তলা বিশিষ্ট ওই বাড়িটির সীমানা ঘেঁষে রয়েছে ৩৩ হাজার ভোল্টের তারের মেইন লাইনের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একটি খুটি। সকালে ওই বাড়ি রং করার জন্য কাজ করার সময় ওই দুই শ্রমিক সেই তারে আকর্ষিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুল হাদী জানান, ওই বাড়িটির সীমানা ঘেঁষে যেহেতু বিদ্যুতের খুটি ও ৩৩ হাজার ভোল্টের মেইন লাইনের তার গিয়েছে এক্ষেত্রে বাড়ির মালিক ও শ্রমিকদের এ বিষয়ে অনেক বেশি সর্তক হওয়া উচিত ছিল।

ওসি (তদন্ত) আজহারুল জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০