PRIYOBANGLANEWS24
২৫ নভেম্বর ২০২২, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভা

ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এর আয়োজন করেন।

শুক্রবার (২৫ নভেম্বর ) বিকালে নবাবগঞ্জ উপজেলার বর্দ্ধনপাড়া রসরাজ গোসাই আশ্রম প্রাঙ্গণে এ সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপু।

প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিতাই চাঁদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির জেলা সদস্য সচিব নন্দ গোপাল সেন।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুকুমার হালদার, কমলকান্তি সরকার, খেলারাম সরকার, কমল চন্দ্র পাল, খিতিশ চন্দ্র রায়, গোপাল মল্লিক, মন্টু অধিকারী, বিমল চন্দ্র দাস, দিলিপ কুমার মন্ডল, আশিষ কুমার সরকার, ধামরাই উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, হিন্দু সমাজ সংস্কার সমিতির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এড. দ্বীপঙ্কর সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নরেশ চন্দ্র হালদার, কেরানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. শেখর চন্দ্র, দোহার উপজেলার সাধারণ সম্পাদক রিপন রাজবংশী, নবাবগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এটা ত্যাগের সংগঠন, এটা অস্তিত্বের সংগঠন। নানা মতে নানা পথ থাকতে পারে, কিন্তু সনাতনী মতে সবাইকে একত্রিত থাকতে হবে। এদেশে জন্মেছি, এ দেশ আমাদের। আমরা টুইন টাউয়ার ধ্বংস হতে দেখতে চাই না। মন্দিরে মন্দিরে অগ্নিসংযোগ দেখতে চাই না। আমরা ধ্বংসে বিশ্বাসী নই। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবাই সংগঠিত থাকার আহ্বান জানান।

সভা শেষে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনকে সংবর্ধনা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০