PRIYOBANGLANEWS24
৯ নভেম্বর ২০২২, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুটি কিডনি নষ্ট হেলেনার, বাঁচার আকুতি

দেখতে দেখতে কেটে গেছে তার জীবনের ৩৫টি বছর। ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে মরণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। যখন টের পেলেন তখন তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।

ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের আলালপুর গ্রামের গৃহবধূ হেলেনা আক্তার আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা। চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন হেলেনা। তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি। স্বামী কিংবা স্বজনদের সামর্থ্য নেই এত অর্থ ব্যয় করে তাকে তার চিকিৎসা করানো। তারপরও তার পরিবারের চেষ্টার কমতি নেই। নিরূপায় হয়ে হেলেনাকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চেয়েছেন তার স্বামী মিজানুর রহমান জুয়েল।

হেলেনা আক্তার বলেন, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে পড়লে ইবনে সিনা ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টার উত্তরার একটি হাসপাতালে দেখালে সেখানে কিডনি বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন আমার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে দিন দিন আমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

হেলেনার স্বামী মিজানুর রহমান জুয়েল বলেন, ‘‘আমার সহায় সম্বল বলে তেমন কিছু নেই। আমি একটি গার্মেন্টেসে কাজ করি। স্ত্রীর দুই কিডনি নষ্ট হয়ে সে এখন মৃত্যুশয্যায়। আমার দুইটি সন্তান আছে। মেয়ের বয়স ৯ বছর। আর ছেলের বয়স ৬ বছর। এই মুহূর্তে আমার পক্ষে স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব নয়।’’

স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য কামনা করেছেন মিজানুর রহমান জুয়েল।

হেলেনাকে সাহায্য পাঠানোর ঠিকানা:

A/C Name: Mijanur Rahman , City Bank, Gulshan Branch, Dhaka , A/C No : 2403165538001

Bkash personal : 01765896827

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Get to know the Secrets of internet gaming club real money Canada Success

Unlock Elite player Treatment at the Top rated Internet Gaming club Sites Canada

Unlock Unique Deals for internet staking Canada 2026

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০