PRIYOBANGLANEWS24
১৯ ডিসেম্বর ২০২২, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ‘বাজপাখি’ এমি মার্টিনেজ

লাতিন আমেরিকার বেশিরভাগ ফুটবলারদের জীবনের শুরুটা দারিদ্যে ভরা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজের ক্ষেত্রেও তার ব্যত্যয় হয়নি। দারিদ্যের সঙ্গে লড়াই করে মার্টিনেজ আজ বিশ্বকাপজয়ী। ফাইনালসহ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মেন্স করে জিতলেন গোল্ডেন গ্লাভস। আনন্দে ভাসছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’।

আসরের দ্বিতীয় সর্বোচ্চ সাতটি গোল এসেছে কিংবদন্তি মেসির পা থেকে। টাইব্রেকারে বিশ্বকাপ জিতে ‘গ্রেট অব অল টাইম বা গোট’ বিতর্ক থামিয়ে দিয়েছেন তিনি। তবু শুধু ‘এলিয়েন’ মেসির অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপ জেতেনি আলবিসেলেস্তেরা। জিতেছে একজন এমি মার্টিনেজের অতিমানবীয় পারফরম্যান্সে।

আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ার মাত্র ২৫ ম্যাচের। তাতেই কিংবদন্তি তিনি। ২০২১ সালে অভিষেক হওয়া এমি মার্টিনেজ আর্জেন্টিনার ইতিহাসের সেরা গোলরক্ষক। কারণ ওই ২৫ ম্যাচের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে তিনটি শিরোপা জিতেছেন তিনি।

এমি মার্টিনেজ ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। ওই আসরে টাইব্রেকারে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। এরপর চলতি বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জিতেছেন এমি-মেসির আর্জেন্টিনা। এবার আকাশি-সাদাদের জেতালেন বিশ্বকাপ।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিফাইনালে আসে আর্জেন্টিনা। ওই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ডাচদের কামব্যাকে যখন স্বপ্নভঙ্গের শঙ্কা তখন মেসিকে এমি বলেছিলেন, ‘আমি তো আছি।’ সত্যিই তিনি অতিমানব হয়ে হাজির হয়েছিলেন। ফিরিয়েছিলেন দুই শট। ৪-৩ ব্যবধানে দলকে এনে দিয়েছিলেন জয়।

এবার ফাইনালে টাইব্রেকার নিজের চাপ সামলানোর অসাধারণ দক্ষতা দেখালেন তিনি। এই ম্যাচেও ২-০ গোলে প্রথমার্ধে লিড নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ২-২ করেন এমবাপ্পে। অতিরিক্ত সময়ে লিও গোল করলেও পেনাল্টিতে আবার গোল খেতে হয় এমির। কিন্তু টাইব্রেকারে তিনি ফ্রান্সের চার শটের দুটি দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি ‘বাজপাখি’, কেন তিনি ‘পেনাল্টি বিশেষজ্ঞ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০